কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ভারতে উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
ভারতে উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। রোববার গভীর রাতে উড়িষ্যার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সঙ্গে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এখনো মারাত্মক আঘাত নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি। স্থানীয় পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বেরহামপুরের এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার টাকা দেওয়া হবে।

এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X