বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

অনটনে সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

রিসোর্টের রুম। ছবি : সংগৃহীত।
রিসোর্টের রুম। ছবি : সংগৃহীত।

সন্তানকে হত্যা করেছেন পাষণ্ড বাবা-মা। এরপর নিজেরাও করেছেন আত্মহত্যা। নির্মম এমন এক ঘটনার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বাবা-মাসহ ওই কিশোরীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা আগ্মহত্যা করেছেন। ভারতের কর্নাটকের কোডাগু এলাকায় একটি রিসোর্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দম্পতি ও তাদের সন্তানের হত্যার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রিসোর্টে মরদেহের পাশ থেকে একটি আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। ওই নোটে বলা হয়েছে, তারা অর্থনৈতিকভাবে সংকটের মধ্য দিয়ে দিন পার করছিলেন।

উদ্ধার করা ওই তিনজন হলো- বিনোদ, তার স্ত্রী জুবি আবরাহাম ও তাদের ১১ বছর বয়সী কন্যা জোহান। তাদের সবাইকে রিসোর্টের একটি প্রাইভেট রুমে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করা ওই দম্পতি কেরালার কোতায়ামের বাসিন্দা। তারা শনিবার রিসোর্টটিতে এসেছিলেন। বন ও পাহাড়ি পরিবেশের জন্য রিসোর্টটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই দম্পতি সন্তানকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা সেখানে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১১

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১২

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৩

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৪

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৫

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৬

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৭

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৮

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৯

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

২০
X