কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

চলতি মাসে ঘূর্ণিঝড় ‘তেজ’ আসছে?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসেই ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘তেজ’। এটি ভারতের দেওয়া নাম।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে আরও বলা হয়, ঘূর্ণাবর্তটি ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এর প্রভাব পড়বে। এ জেলাগুলোতে আগামী পাঁচদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কেবল অন্ধ্র প্রদেশই নয় এ ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার উপকূলীয় এলাকাগুলোতেও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হবে। ওড়িশার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে বৃষ্টি হবে সামান্য। এ ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত ভারি বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X