কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তার অফিস-বাড়িতে মিলল ১০০ কোটির সম্পত্তি

উদ্ধার হওয়া সম্পত্তি। ছবি : এক্স
উদ্ধার হওয়া সম্পত্তি। ছবি : এক্স

বান্ডিল ভরা টাকা আর ব্রিফকেসে সাজানো সব দামি দামি আইফোন, ঘড়ি, আইপ্যাড। এসব যেন কারও জীবনে একটি করেই পাওয়া স্বপ্নের মতো। তবে মিলেছে বিপুল এসব সম্পদ। তাও আবার সরকারি কোনো কর্মকর্তারা বাসা-বাড়িতে। যা দেখে যে কারও চোখ চড়কগাছে ওঠার অবস্থা। আর এমন সবই চোখে দেখেছে দুর্নীতি দমনকারী সংস্থা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকে সরকারি এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় তার বাসা-বাড়িতে মিলেছে ১০০ কোটির আয় বহির্ভূত সম্পত্তি। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্য পুলিশের দুর্নীতি দমনকারী শাখা এসিবি এসব সম্পত্তি উদ্ধার করেছে। আর অভিযান চালানো ওই সরকারি কর্মকর্তার নাম শিবা বালাকৃষ্ণ। তিনি রাজ্যের রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির সেক্রেটারি। এর আগে তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ডিরেক্টর ছিলেন।

প্রাথমিক তদন্তের পর সংস্থাটি জানিয়েছে, শিবা বিভিন্ন কোম্পানিকে বেআইনিভাবে সহায়তা করেছেন। তাদের পারমিট দিয়েছেন তিনি। এজন্য কোটি কোটি রুপি আর দামি উপহার নিয়েছেন শিবা।

হিসাব বহির্ভূত এসব সম্পত্তির খোঁজ পেতেই বুধবার ভোর থেকে অভিযান শুরু করে এসিবি। এরপর অফিস ও বাড়ি মিলিয়ে অন্তত ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। সেদিন ভোর ৫টা থেকে শুরু হলেও রাতভর এ অভিযান চলে। কেবল ওই কর্মকর্তা নয়, তার আত্মীয়দের বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় শিবা নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X