কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করলেন মোদি

২ দশমিক ৩ কিলোমির দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করলেন মোদি

ভারতের গুজরাটের দ্বারকায় দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) এই সেতুর উদ্বোধন করেন তিনি। খবর এনডিটিভির।

ঝুলন্ত সেতুটির নাম সুদর্শন সেতু। ২ দশমিক ৩ কিলোমির লম্বা সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি। সেতুটি ওখা ও বেত দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে। ২০১৭ সালের অক্টোবরে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদি বলেছিলেন, এটি পুরোনো ও নতুন দ্বারকার মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করবে।

ভারত সরকারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চার লেনের ২৭ দশমিক ২০ মিটার প্রস্থের সেতুটির প্রতি পাশে আড়াই মিটার চওড়া ফুটপাথ রয়েছে। অনন্য নকশায় নির্মিত সুদর্শন সেতুর ফুটপাথের দুই পাশে ভগবদ্গীতার শ্লোক ও কৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে।

এই ঝুলন্ত সেতুটির পূর্বনাম ছিল ‘সিগনেচার ব্রিজ’। এখন নাম পরিবর্তন করে ‘সুদর্শন সেতু’ বা সুদর্শন ব্রিজ’ রাখা হয়েছে। বেত দ্বারকা ওখা বন্দরের পাশের একটি দ্বীপ, যা দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। দ্বারকা শহরে কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির অবস্থিত। আজ দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও করেছেন মোদি।

এ ছাড়া রোববার বিকেলে রাজকোটে গুজরাটের প্রথম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) উদ্বোধন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে নতুন নির্মিত আরও চারটি এআইআইএমএস উদ্বোধন করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X