সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বড় জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের অধিকাংশগুলোতেই জয় পেয়েছে তারা।

গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩২২৯ আসনের মধ্যে ৪২১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিকে দ্বিতীয় স্থান পেয়েছে বিজেপি। তারা গ্রাম পঞ্চায়েতে ৯৩০৭টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টিতে এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।

জয়ের পর ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের তৃণমূল দলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।”

মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়।

সোমবার নির্বাচনে ভোটগ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, এতে অন্তত ১৫ জন নিহত হন। গোলযোগ ও বিভিন্ন অভিযোগের কারণে ৬৯৬টি কেন্দ্রে ফের ভোটগ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১১

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১২

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৩

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৪

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৫

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৬

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৭

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৮

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৯

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

২০
X