কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে আনা হলো সোমালি জলদস্যুদের

শনিবার মুম্বাই বন্দরে নোঙর করেছে যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। ছবি : সংগৃহীত
শনিবার মুম্বাই বন্দরে নোঙর করেছে যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। ছবি : সংগৃহীত

সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগে বিচারের মুখোমুখি আটক ৩৫ সোমালি জলদস্যুকে ভারতের মুম্বাই বন্দরে আনা হয়েছে। ভারতীয় নৌবাহিনী কর্তৃক একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কয়েক দিন পর তাদের ভারতে আনা হলো। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার ভোরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নোঙর করেছে।

উত্তর আরব সাগরের সোকোত্রার পূর্ব উপকূলীয় এলাকা থেকে গত ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে নিয়ে যায় সোমালি জলদস্যুরা। এরপর থেকে কয়েক মাস জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করতে এই জাহাজটি ব্যবহার করে থাকতে পারেন জলদস্যুরা।

গত ১৭ মার্চ সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌ কমান্ডোরা। এ সময় জাহাজে থাকা ১৭ নাবিককে উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে মিয়ানমানের ৯ জন, বুলগেরিয়ার সাতজন এবং অ্যাঙ্গোলার একজন ছিলেন।

ভারত মহাসাগরে ২০১১ সালে সোমালি জলদস্যুদের হামলার ঘটনা চূড়ায় পৌঁছায়। তখন এসব হামলায় জড়িতদের বিচারের মাধ্যমে কারাগারে পাঠাতো ভারতীয় নৌবাহিনী। তবে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের কবল থেকে জাহাজ ও নাবিকদের উদ্ধার করে জলদস্যুদের সাগরে ছেড়ে আসছিলেন নৌ সদস্যরা।

চলতি সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল বলেছেন, এক দশকের বেশি সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো সাগরে বন্দি জলদস্যুদের বিচারের মুখোমুখি করার জন্য ভারতে আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X