কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:৫০ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

সোমালি জলদস্যুদের হাত থেকে ২৩ নাবিক উদ্ধার

উদ্ধার করা নৌকা। ছবি : সংগৃহীত
উদ্ধার করা নৌকা। ছবি : সংগৃহীত

আরব সাগরে সোমালি জলদস্যুদের ছিনতাইকৃত একটি মাছ ধরার নৌকা উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ সময় এতে থাকা ২৩ জন নাবিককেও উদ্ধার করা হয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। খবর এনডিটিভির।

গতকাল শুক্রবার (২৯ মার্চ) ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনের দ্বীপ সোকোত্রা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের সমুদ্রসীমা থেকে নৌকাটি উদ্ধার করা হয়েছে। ৯ জন সশস্ত্র জলদস্যু নৌকাটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

এক ‍বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত ২৮ মার্চ সন্ধ্যায় ইরানি পতাকাবাহী মাছ ধরার নৌকা আল-কাম্বার ৭৮৬ জলদস্যুদের কবলে পড়েছে বলে তাদের কাছে খবর আসে। এই খবর পাওয়ামাত্র ছিনতাই হওয়া জাহাজের গতিরোধ করতে দুটি ভারতীয় যুদ্ধজাহাজ পাঠানো হয়। দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানের মাধ্যমে নৌকায় থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়।

এরপর নৌকাটিতে তল্লাশি চালায় ভারতীয় নৌসেনারা। একই সঙ্গে স্বাভাবাকি মাছ ধরার কাজে ফিরে যেতে নৌকাটি সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত কি না, তা-ও পরীক্ষা করেন তারা।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গত ডিসেম্বর থেকে ছিনতাই, ছিনতাইচেষ্টা বা সন্দেহজনক প্রচেষ্টার অন্তত ১৭টি ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। জলদস্যুতা মোকাবিলায় জানুয়ারি মাসে লোহিত সাগরের পূর্বে দিকে কমপক্ষে এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এ সময়ের মধ্যে ২৫০টির বেশি জাহাজ তল্লাশি করেছে দেশটি।

চলতি মার্চের শুরুতে ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী রুয়েন নামের একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে। এ সময় জাহাজে থাকা ১৭ নাবিককে নিরাপদে উদ্ধারের পাশাপাশি ৩৫ জন জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল ভারতীয় নৌবাহিনী।

গত ১৪ ডিসেম্বর এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। এরপর থেকে এই জাহাজ ব্যবহার করে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X