কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আসছে নতুন পদ্ধতি, ভারতের সড়কে থাকবে না টোল বুথ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সড়ক বা সেতু। পার হতেই দিতে হয় টোল। এর জন্য রাখতে হয় টোল প্লাজা, যা নিয়ন্ত্রণে লোকবলেরও প্রয়োজন হয়। এ রকম পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে।

যদিও অনেক উন্নত দেশে এ রকম পদ্ধতির পরিবর্তন এসেছে বহু আগে। এবার এই পদ্ধতির বদল আনতে চলেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয় স্যাটেলাইটভিত্তিক টোল কালেকশন পদ্ধতি চালু করতে যাচ্ছে।

ভারতের বিভিন্ন মহাসড়কগুলোতে বসতে পারে এই পদ্ধতি। যার ফলে অনেক সহজেই প্রত্যেক গাড়ি থেকে টোল কালেক্ট করা সম্ভব হবে। এতে সময় ও হয়রানি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইটভিত্তিক টোল কালেকশন যেভাবে কাজ করবে-

স্যাটেলাইটের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে ভারতে। কীভাবে কাজ করবে এই সিস্টেম সেই তথ্যও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।

মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, নতুন টোল সিস্টেম জিপিএস এবং ক্যামেরার ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলোর প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়ি এবং সরাসরি গাড়িচালকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্স। কত কিলোমিটার ভ্রমণ করেছে সেই গাড়ি, তার ওপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ।

এখন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

বর্তমানে যে টোল ব্যবস্থা দেখতে পাওয়া যায় সেগুলো আরএফআইডি (RFID) প্রযুক্তির ভিত্তিতে কাজ করে। এটি হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে গাড়িগুলো শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সাহায্য করে। বাংলাদেশেও এই সিস্টেম চালু আছে।

একটি ক্যামেরা বসানো থাকে টোল প্লাজায়, যা গাড়ির ফাস্ট্যাগ আইডি ট্র্যাক করে ব্যাংক মারফত টাকা কেটে নেয়। তবে নতুন জিপিএসভিত্তিক সিস্টেম বসলে এই আইডির প্রয়োজন কমে যাবে। সরকারের মতে, নতুন টোল সিস্টেম টোল সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X