কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

চিকেন শর্মা খেয়ে হাসপাতালে ভর্তি ১২ জন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মুখরোচক আর ফাস্টফুডের ব্যাপারে দুর্বলতা অনেকেরই রয়েছে। এ জন্য রাস্তার ধারে গড়ে ওঠা ফাস্টফুডের দোকানের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে এবার সামনে এসেছে ভয়ংকর তথ্য, যা জানার পর অস্বস্তিতে পড়তে পারেন রাস্তার পাশের ফাস্টফুডের দোকান থেকে খাবার খাওয়া ভোজনরসিকরা।

জানা গেছে, রাস্তার পাশের দোকান থেকে চিকেন শর্মা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১২ জন। এক ব্যক্তির অভিযোগ, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন তারা অসুস্থ হয়ে থাকতে পারেন। সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোরোগাঁ এলাকায়।

ওই ব্যক্তির বরাতে এনডিটিভি জানিয়েছে, গত দুদিনে অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রোববার পর্যন্ত ৯ জন হাসপাতাল ছেড়েছেন। অর্থাৎ এখনও হাসপাতালে রয়েছেন অন্তত তিনজন।

তিনি জানান, শুক্রবার গোরেগাঁও (পূর্ব) এলাকার সন্তোষনগরের এটি দোকান থেকে চিকেন শর্মা খাওয়ার পর এমন অসুস্থতা দেখা দিয়েছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা জানান, শুক্র ও শনিবার অন্তত ১২ জন খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ করেছিলেন। পরে তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X