কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের জন্য কোটিপতি পরিবারের প্রস্তাব পেতে বাবার কাণ্ড

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

সন্তানের জন্য মানানসই পাত্র-পাত্রী পেতে কতকিছুই না করেন মা-বাবা। তাদের সর্বাত্মক চেষ্টা থাকে যেন বিয়ের পর সন্তান সুখী থাকে। এবার এক বাবা মেয়ের জন্য ধনী পরিবারের পাত্র পেতে তিন লাখ টাকা খরচ করেছেন।

ভারতে ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একজন ব্যবহারকারী এ তথ্য জানিয়ে একটি পোস্ট করেন। এরপর সেটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

মিশকা রানা নামে ওই ব্যবহারকারীর পোস্টটি ছিল এ রকম- ‘একজন মেয়ে বন্ধুর বাবা ধনী পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে তিন লাখ টাকা ফি হিসেবে খরচ করেছেন। তিনি চান, এর মাধ্যমে অন্তত ২০০ কোটি টাকার ফল তুলবেন। আপনারাও কি একই কাজ করবেন?’

পোস্টের পরপরই সেটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। একের পর এক কমেন্ট আসতে শুরু করে। পোস্টটি আড়াই লাখ ভিউ ছাড়িয়ে যায়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, উচ্চ মানের পরিবারের জন্য এমন খরচ করতেই হয়।

কেউ কেউ লিখেছেন, ‘চাচার সম্পদ কেমন। মেয়ের তার কতটা উত্তরাধিকারী হবে। অথবা কন্যা যদি এটির যোগ্য কি না (সৌন্দর্য, বুদ্ধি, চাকরি, পদ, পদক) তার ওপর মন্তব্য নির্ভর করে। অভিজাতদেরই অভিজাতদের বিয়ে করা উচিত। এতে কোনো ক্ষতি নেই।’

অনেকে আবার বলেছেন, ভারতে এটি স্বাভাবিক। ম্যাচমেকারের ফি এমনই হয়। সাধারণত বিয়ের মোট খরচের ১ থেকে ২ শতাংশ ফি দিতে হয়। সেই হিসেবে বিষয়টি স্বাভাবিক।

তবে এ ঘটনাটি কোন পরিবারের সঙ্গে ঘটেছে বা কাকে ফি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। পোস্ট দাতা রানা অবশ্য একজন ব্যবহারকারীকে উত্তর দিয়েছিলেন। সেখানে তিনি মেয়ের বাবার মোট সম্পদ কোটি টাকা বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১১

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১২

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৩

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৪

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৭

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৮

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৯

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

২০
X