কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লিফট ছিঁড়ে নিহত ১, আটকা ১৪

খনি থেকে কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
খনি থেকে কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের তামার খনিতে লিফট ছিঁড়ে একজন নিহত হয়েছেন। আটকা পড়েছিলেন ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ মে) রাতে রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্থান কপার লিমিটেড কোলিহান খনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই লিফটে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৪ জন পরিদর্শক ছিলেন।

জানা গেছে, হিন্দুস্থান কপার লিমিটেডের প্রধান কার্যালয় কলকাতা থেকে পরিদর্শকরা সেখানে যান। তারা দীর্ঘদিনের পুরোনো লিফটটি ব্যবহার করে খনিতে প্রবেশ করেন।

ফেরার পথে লিফটি খনির ৫৭৭ মিটার নিচে থাকাবস্থায় হঠাৎ ছিঁড়ে পড়ে। এতে কর্মকর্তারা একে অন্যের ওপর আছড়ে পড়েন।

ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। ধাপে ধাপে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবরে রাতেই স্থানীয় কেসিসি হাসপাতালের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। তাদের সেখানে সার্বক্ষণিক অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

গত সোমবার থেকে ওই খনিতে পর্যবেক্ষণের কাজ চলছিল। তারা কাজ শেষে খনি থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুজ্জার। তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানা গেছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দীর্ঘ চেষ্টার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ পোস্ট করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন চিকিৎসা সহায়তাসহ সব ধরনের কাজে খনি কর্তৃপক্ষকে সহায়তা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X