কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:৪২ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ
আসামে বন্যা

দেড় লাখ মানুষ পানিবন্দি, ভূমিধস আতঙ্ক

বন্যার পানিতে তলিয়ে গেছে আসামের পথঘাট। ছবি : এএনআই
বন্যার পানিতে তলিয়ে গেছে আসামের পথঘাট। ছবি : এএনআই

ভারি বৃষ্টিতে সৃষ্ট ভারতের আসামে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। রাজ্যটিতে অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক-মহাসড়ক। বিপৎসীমার ওপরে বইছে নদীর পানি। এর মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সঙ্গে যোগ হয়েছে ভূমিধস আতঙ্ক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৫ জেলা বন্যার পানির নিচে। বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে রয়েছে- বিশ্বনাথ, লখিমপুর, হোজাই, বোঙ্গাইগাঁও, নলবাড়ি, তামুলপুর, উদালগুড়ি, দারাং, ধেমাজি, হাইলাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরাং ও কোকরাঝাড়। তবে করিমগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ। এখানকার প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বহু নিচু ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজারো একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। কাঁচা ঘর ধসে পড়েছে। বাধ্য হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেছেন।

বন্যার সঙ্গে অঞ্চলটিতে ভূমিধস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় একটি ভূমিধসের ঘটনায় পাঁচজন মারা গেছেন। তারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার রাতে গাইনাচোড়া গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্গত এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

মে মাসে ঘূর্ণিঝড় রিমাল রাজ্যে আঘাত হানার পর থেকে আসামে এ নিয়ে ৩০ জন মারা গেলেন।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা করিমগঞ্জ। সেখানে ১ লাখ ৫২ হাজার ১৩৩ জন বন্যায় পানিবন্দি। এই দুর্যোগে এখন পর্যন্ত হাজারো হেক্টর ফসলি জমি, ৫৪ হাজার ৮৭৭টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ২৪টি রাজস্ব সার্কেলের ৪৭০টি গ্রাম জলমগ্ন। এ ছাড়া তলিয়ে গেছে স্কুল-কলেজের নিচতলা। তাই বন্ধ রাখা হয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে পুরোদমে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। তবে বেড়িবাঁধ, রাস্তা ও সেতুসহ অবকাঠামোর ক্ষতি হওয়ায় ত্রাণসহায়তা কার্যক্রম বিঘ্ন হচ্ছে। এ পর্যন্ত ৫ হাজার ১১৪ জন ৪৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

আশঙ্কার বিষয় হচ্ছে, কামপুরের কপিলি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আরও প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, আসামে আরও কয়েক দিন ভারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আসাম ছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর পরে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাত হতে পারে। আশপাশের রাজ্যে ভারি বৃষ্টি হলেও তার প্রভাব আসামে পড়বে।

স্থানীয়রা বলছেন, বর্তমানে পরিস্থিতি খুব ভালো নয়। আরও বৃষ্টি হলে গত বছরগুলোর মতো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দুর্গত এলাকায় এখনই সামগ্রিকভাবে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান বাসিন্দারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X