কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত

জাতির কাছে ক্ষমা চেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন। পরে রাজার হস্তক্ষেপে তিনি এ দণ্ডাদেশ থেকে অব্যাহতি পান।

শুক্রবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন। তার ছেলে মোহাম্মদ নিজার এ বিবৃতি পাঠ করেছেন। এ সময় তিনি দাবি করেন, দুর্নীতির যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছিল তার মাস্টারমাইন্ড তিনি ছিলেন না।

বিবৃতিতে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলে এক মিলিয়ন মালয়েশিয়ান ডলার তছনছ হওয়ার বিষয়টি আমাকে খুব পীড়া দেয়। এজন্য আমি মালয়েশিয়ার জনগণের কাছে ক্ষমা চাইছি।

তিনি বলেন, এ ঘটনার জন্য আমি কারাবাসের সাজা পেয়েছিলাম। এমনকি আমি রাজনীতিতেও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছি। তবে আজ পরিষ্কারভাবে বলছি যে, এ ঘটনার মাস্টারমাইন্ড ছিলাম না। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৯ সালে দেশটির প্রধান উন্নয়ন তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) থেকে এক মিলিয়ন ডলার খোয়া যায়। এ ঘটনার তদন্তে নাজিব রাজাকের সংশ্লিষ্টতা মেলে। ফলে তার বিরুদ্ধে অপরাধজনিত বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং মুদ্রাপাচার অভিযোগ করা হয়।

২০২০ মালে মালয়েশিয়ার নিম্ন আদালত এ মামলার রায় দেন। এতে তাকে ১২ বছর কারাদণ্ড ও ২১ কোটি রিংগিত জরিমানা করা হয়। পরে নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে প্রথমে উচ্চ আদালত ও পরে সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা আপিল করেন। তবে দুই আদালতই নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

সুপ্রিম কোর্টে রায় ঘোষণার পর চলতি বছরের জানুয়ারিতে রাজার কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন নাজিব রাজাক। দেশটিতে এ ক্ষমার জন্য রাজার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের পরিষদ রয়েছে। এ পরিষদে অ্যাটর্নি জেনারেল এবং অন্য সরকারি কর্মকর্তারাও রয়েছেন। তারা রাজাকে পরামর্শ দিয়েছেন। এ বোর্ডে তিনি ক্ষমার আবেদন জানালেও তারা কোনো সিদ্ধান্ত জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১০

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১১

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৩

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৪

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৫

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৬

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৭

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৯

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

২০
X