কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী নাজিবের সাজা কমালো মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির মোটা অঙ্কের অর্থ তছরুপের ঘটনায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক-এর সাজা অর্ধেক কমানো হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাজিব ২০২২ সাল থেকে কারাগারে রয়েছেন। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীকে ওয়ানএমডিবির কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় ২০২০ সালের ২৮ জুলাই ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সময়ে তাকে ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করা হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নাজিবের সাজা ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়েছে। একই সঙ্গে তার জরিমানা ২১০ মিলিয়ন রিংগিত থেকে কমিয়ে ৫০ মিলিয়ন রিংগিত করা হয়েছে। ২০২৮ সালের আগস্টে তিনি জেল থেকে মুক্তি পাবেন। তবে এ জন্য তাকে জরিমানার সব অর্থ পরিশোধ করতে হবে। যদি অর্থ পরিাশোধ না করতে পারেন তাহলে তাকে আরও এক বছর সাজা খাটতে হবে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাজিব। ক্ষমতায় এসে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানএমডিবি গঠন করেন তিনি। পরবর্তীতে এ রাষ্ট্রীয় তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার তছরুপের ঘটনা ঘটে। এই অর্থ আত্মসাতের সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রী জড়িত বলে তদন্তে উঠে আসে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X