কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় মহড়া চলাকালে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির জেলাং পাতাহ এলাকায় মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) জেটির কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভারতীয় সংবাদাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। এ সময় হেলিকপ্টারটিতে পাঁচ কর্মকর্তা ছিলেন। তারা দুর্ঘটনায় আহত হয়েছেন। তাতের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

‘মিতসাটম ২০২৫’ নামে একটি বহুপক্ষীয় পারমাণবিক নিরাপত্তা মহড়ার অংশ হিসেবে একটি আনুষ্ঠানিক ফ্লাইপাস্ট চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। মহড়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর অংশগ্রহণ করছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ফরাসি নির্মিত এয়ারবাস হেলিকপ্টার ছিল। এটি সকাল ৯টা ৫১ মিনিটে তানজুং কুপাং পুলিশ স্টেশন থেকে উড্ডয়ন করে।

হেলিকপ্টারে থাকা পাঁচ কর্মকর্তা—যার মধ্যে তিনজন পুলিশ এয়ার ইউনিটের সদস্য এবং দুইজন তানজুং কুপাং থানার কর্মরত কর্মকর্তা ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স

বারনামা সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর এবং তাদেরকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তায় রাখা হয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। তারা জোহরের সুলতানা আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ ঘটনা তদন্ত শুরু করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X