কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই

ফাইল ছবি
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এ ছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরপদ স্থানে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার শুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে,মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই।

হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X