সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে’

দ্বিতীয় দফায় শুক্রবার ভোট দিচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : এপি
দ্বিতীয় দফায় শুক্রবার ভোট দিচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : এপি

বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি এ ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থি সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজেশকিয়ান ৪২ শতাংশ এবং সাইদ জালিলি ৩৯ শতাংশ ভোট পান।

শুক্রবার (৫ জুলাই) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। নির্বাচনী কারচুপির দাবি ‘শত্রুর চক্রান্ত’ বলে মন্তব্য করেন তিনি। শুধু বাইরের শক্তির ইন্ধনে এসব প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার তিনি বলেন, ‘কেউ কেউ যুক্তি দিয়ে বলছেন, যদি নির্দিষ্ট প্রার্থী ভোট না পান, তাহলে এর অর্থ নির্বাচনী জালিয়াতি হয়েছে। এ চক্রান্ত শত্রুরা এবং তাদের অনুসারীরা করছে। সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন আসছে। আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না।

তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, যে কোনো নিয়ম লঙ্ঘন হলে তা জানান। মন্ত্রণালয় অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X