কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু আজ

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

আগামী বছরের জন্য হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, আজ থেকে মদিনায় হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু হবে।

শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাজিদের আবাসন সংক্রান্ত সৌদি কমিটি জানিয়েছে, রোববার থেকে মদিনায় আবাসনের অনুমতির জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে। আগামী বছর হজের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আবাসন সংক্রান্ত এ কমিটি জমির মালিক ও বিনিয়োগকারীদেরকে হাজিদের আবাসন সংক্রান্ত অনুমোদনের জন্য সকল শর্ত ও মানদণ্ড পূরণের জন্য আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশন চলাকালে সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তথা আরবি হিজরি ১৪৪৬ ক্যালেন্ডারের প্রথম দিন থেকে এ সব প্রক্রিয়া শুরু হবে, যা রজব মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে। এ মাসটি আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস।

সৌদি আরব জানিয়েছে, সদ্য সমাপ্ত হজের মৌসুমে সারাবিশ্ব থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন। এ সব মুসল্লিদের মধ্যে ১৬ লাখই সৌদির বাইরে বিভিন্ন দেশের নাগরিক। এ ছাড়া এবছর হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। এজন্য বৈধভাবে হজের ভিসা ও অনুমোদনহীন ভ্রমণ বন্ধ করার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবছর হজ পালনের আগে বা পরে হাজিরা মদিনায় মসজিদে নববী সফর করে থাকেন। এ জায়গাটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অবস্থিত। সবশেষ হজের মৌসুমে ১৩ লাখের কাছাকাছি হাজিরা মদিনায় মসজিদে নববীতে গিয়েছিলেন।

হজ ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের অন্যতম। আর্থিকভাবে সক্ষম সকল মুসলমানের ওপর জীবনে একবারের জন্য মহান আল্লাহ হজ পালন ফরজ করেছেন। হাজিদের আরামদায়ক সেবা দেওয়ার জন্য প্রতিবছর নানা পদক্ষেপ নিয়ে থাকে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে হজের প্রক্রিয়া যানজটমুক্ত রাখতে উড়ন্ত ট্যাক্সি চালু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১০

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১১

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১২

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৩

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৪

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৫

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৬

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৯

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X