কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব হজ প্যাকেজ চালুর ঘোষণা সৌদি আরবের

পবিত্র কাবা শরিফ। পুরোনো ছবি
পবিত্র কাবা শরিফ। পুরোনো ছবি

অনুমতি ছাড়া অবৈধভাবে যেন কেউ হজ করতে না পারেন সেজন্য অভিনব একটি হজ প্যাকেজ চালু করার কথা ভাবছে সৌদি আরব। এই প্যাকেজের মাধ্যমে অল্প সময়ে হজ আদায়ের সুবিধা পাবেন নাগরিকরা। তবে এই প্যাকেজের ক্ষেত্রে বেশকিছু শর্তারোপ করা হয়েছে।

সৌদির সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, অভিনব এই হজ প্যাকেজটি হবে এক দিনের। শুধু পবিত্র নগরী মক্কার বাসিন্দারা এই প্যাকেজের সুবিধা ভোগ করতে পারবেন।

মক্কায় বসবাসরত বৈধ প্রবাসী এবং স্থায়ী বাসিন্দাদের জন্য এই প্যাকেজটি সাজানো হয়েছে উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এক দিনের প্যাকেজের মাধ্যমে যারা মক্কায় অবস্থান করছেন তারা হজে অংশগ্রহণ করতে পারবেন। তবে এই প্যাকেজে যারা হজ করতে চান তাদের আগে থেকেই অর্থ পরিশোধ করতে হবে।

কাস্টমাইজ এই হজ প্যাকেজে আরাফার ময়দান, মক্কার দক্ষিণপূর্বাঞ্চল বা মীনায় অবস্থানের বিষয়টি সংযুক্ত থাকবে না। এর বদলে প্যাকেজটির সুবিধাভোগীরা নির্দিষ্ট কয়েকটি স্থানে জড়ো হবেন।

সেখান থেকে জোহরের নামাজের পর তাদের আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে। এরপর যাচাই-বাছাই করা হবে তারা আগে কখনো হজ করেছেন কি না এবং মক্কার বাসিন্দা কিনা।

এ দুটি বিষয় নিশ্চিত হওয়ার পর পরই কেবল দেওয়া হবে হজের অনুমতি।

প্যাকেজের শর্ত অনুযায়ী, হজ করতে ইচ্ছুক এসব যাত্রী আরাফার ময়দানে অবস্থানের সময় বাসের ভেতরই থাকবেন। এরপর ওইদিন দিনের শেষ দিকে তাদের মুজদালিফায় নিয়ে যাওয়া হবে। সেখানে তারা নুড়ি পাথর সংগ্রহ করবেন এবং মীনাতে রূপক শয়তানকে লক্ষ্য করে সেগুলো নিক্ষেপ করবেন।

যেহেতু এসব হজযাত্রীর মীনায় থাকার কোনো ব্যবস্থা থাকবে না, তাই তারা তাদের নিজেদের বাড়িতেই রাতে অবস্থান করবেন। যদিও হজের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে।

তবে একাধিক আলেম এই বিষয়টির অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল ওয়াতান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X