কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে সেনাসহ চার জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

হামাসের হামলায় নিহত ইসরায়েলের তিন সেনা। ছবি : সংগৃহীত
হামাসের হামলায় নিহত ইসরায়েলের তিন সেনা। ছবি : সংগৃহীত

গাজা থেকে সেনাসহ চার জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৪ জুলাই) উপত্যকা থেকে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করে। পরে তাদের ইসরায়েলের ফেরত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তারা গাজা থেকে চার জিম্মির মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে সার্জেন্ট পদমর্যাদার কিরিল ব্রডস্কি নামের এক সেনাও রয়েছে।

উদ্ধার হওয়া অন্য তিন জিম্মি হলেন মায়া গোরেন, ওরেন গোল্ডিন এবং টমার ইয়াকুভ আহিমাস। সামরিক অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৭ অক্টোবরের হামলায় তারা নিহত হন। এরপর তাদের মরদেহ নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে আগেই তাদের মৃত্যুর ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ব্রডস্কি গাজার দক্ষিণ ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামির ফরোয়ার্ড কমান্ড দলে আহিমাসের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। আক্রমণের মধ্যে কিবুতজ নিরিমকে রক্ষা করতে গিয়ে তারা তিনজনই নিহত হন এবং তাদের মরদেহ অপহরণ করা হয়। এর মধ্যে হামামির মৃতদেহ এখনো গাজায় রয়েছে।

আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের ৯৮ তম ডিভিশন এবং শিন বেতে সিকিউরিটি এজেন্সির সদস্যদের সঙ্গে সেনারা খান ইউনিসের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। জায়গাটিতে জিম্মিদের মরদেহ লুকিয়ে রেখেছিল হামাস। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে হামাসের কাছে এখনো ১১২ জন জিম্মি রয়েছেন। এর মধ্যে ৪০ জন নিহতের বিষয়ে নিশ্চিত করেছে আইডিএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১১

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১২

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৭

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৮

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

২০
X