কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৫৪ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, নিহত ১১

হামলায় হতাহতদের উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত
হামলায় হতাহতদের উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

রোববার (২৮ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমির একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করছে ইসরায়েল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ১১ জনই কিশোর ও তরুণ বয়সের।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে একের পর এক হামলা পাল্টা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। জবাবে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট ছুড়েছে। এটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X