কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে গেলেন ইরানের প্রেসিডেন্ট

বাগদাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
বাগদাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরাক সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বাগদাদে পৌঁছান। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ান এই প্রথম বিদেশ সফরে গেলেন। বাগদাদে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী তাকে অর্ভ্যর্থনা জানান। এ সময় পেজেশকিয়ানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক হবে। আলোচনা হবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে। এ ছাড়া বেশ কিছু চুক্তি সইয়ের পরিকল্পনাও আছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী ইরাকে হামলা চালায়। এই হামলায় ইরাকের সাদ্দাম হোসাইন সরকারের পতন হয়। সন্ত্রাস দমনের নামে ধ্বংস করা হয় ইরাকের সামরিক-বেসামরিক স্থাপনা। নির্বিচারে চালানো হয় হত্যাযজ্ঞ।

এর পর থেকে অন্যান্য দেশ ইরাককে এড়িয়ে চলছে। এ সুযোগে অব্যাহতভাবে বাগদাদে নিজেদের প্রভাব বাড়ায় তেহরান। বর্তমানে ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি দল ও সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। ইরানের প্রেসিডেন্টের সফরে এসব সশস্ত্র গোষ্ঠীর ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৪

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৫

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৬

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৭

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৮

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৯

তবে কি আজ নেইমারের দিন?

২০
X