কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া আলোচনায় নিহত সেনাদের মৃতদেহ নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়া ও ইউক্রেন তাদের সেনাদের মৃতদেহ এক অপরকে ফেরত দিয়েছে, যা চলতি বছর দুই যুদ্ধরত দেশের মধ্যে এ ধরনের প্রথম বিনিময়। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিয়েছে। অন্যদিকে ৩৮ রুশ সেনার মৃতদেহ গ্রহণ করেছে। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য শামসাইল সারালিয়েভ এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া চিকিৎসার জন্য ইউক্রেনের সদর দপ্তর যুদ্ধবন্দিদের বিনিময়ের বিষয়টিও নিশ্চিত করেছে। দেশটির সদর দপ্তর টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছে, আজ প্রত্যাবাসনের প্রচেষ্টা চালানো হয়েছে, যার ফলে এক হাজার মৃতদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। আইন প্রয়োগকারী তদন্তকারীরা ইউক্রেনীয় ফরেনসিক বিশেষজ্ঞদের সহযোগিতায় এখন প্রত্যাবাসিত মৃতদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে বিনিময়ের স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে নিহত সেনাদের ফেরত এবং যুদ্ধবন্দিদের বিনিময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সহযোগিতার কয়েকটি ক্ষেত্রগুলোর মধ্যে একটি।

এর আগে, ২০২৫ সালে মস্কো ও কিয়েভ ১৪ বার নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে, যার মধ্যে ১৪ হাজার ৪৮০টি মৃতদেহ ইউক্রেনে এবং ৩৯১টি মৃতদেহ রাশিয়ায় ফেরত পাঠানো হয়।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X