মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

মদিনার বুকে রহস্যময় জিন পাহাড়

জিন পাহাড়। ছবি : সংগৃহীত
জিন পাহাড়। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড়। এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের শেষ নেই। সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি খ্যাত।

পাহাড়টির আসল নাম ওয়াদি আল জিন। লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় বলেই। যে নামেই পরিচিত হোক না কেন, এই পাহাড়টিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে থাকে।

এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায়। সাধারণত, সব কিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথেই ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড। পুরো ব্যাপারটিই সাধারণ নিয়মের ঠিক উল্টোটা ঘটে চলে এখানে। এমন কি রহস্য আছে এ পাহাড়ে? যে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে। কেউ কেউ এ নিয়ে ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়।

জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। মদিনার উত্তর-পশ্চিমে ওয়াদি-ই-আল বায়দা নামক পাহাড়ঘেরা এক উপত্যকা রয়েছে বলে জানা যায়।

ওয়াদি আল জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে ২০০৯-১০ সালে। সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনাও করেছিল। এর কাজও যথাসময়ে শুরু হয়েছিল। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল যখন রাস্তা নির্মাণের জন্য রাখা যন্ত্র ও পিচ ঢালাই করার বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছিল।

এ দেখে শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়ে নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে যায়। ফলে সড়কটি মাত্র ৩৫-৪০ কিলোমিটার কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায়। বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও অদ্ভুত পথ হলো এ ওয়াদি-আল জিন পাহাড়ের বুক চিরে যাওয়া সড়কটি। সৌদি সরকার বেশ কিছুকাল জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ রাখার পর কয়েক বছর উন্মুক্ত করে দিয়েছে। তাও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে।

সৌদিয়ানদের কাছে এ জিন পাহাড় নিয়ে নানা মিথ চালু রয়েছে। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই পাহাড়টি দেখার জন্য প্রতি বছর হজ কিংবা ওমরা হজ করতে আসা মানুষ এখানে ভিড় করেন। অনেকের কাছে তাই এই পাহাড়টি বিস্ময় এবং অদৃশ্য শক্তির পাহাড় হিসেবেই পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১১

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১২

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৫

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৭

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

২০
X