কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নেটদুনিয়া নাড়িয়ে দেওয়া শিশুর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া শিশু। ছবি : সংগৃহীত
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া শিশু। ছবি : সংগৃহীত

হৃদয় বিদারক একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ছোট্ট একটি শিশু গর্তের ভেতর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। এমন দৃশ্য দেখে কোনো স্বাভাবিক মানুষই আর নিজেকে ধরে রাখতে পারেননি। ওই ভিডিও ক্যাপশনে দাবি করা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে একটি ভবনের নিচে আটকা পড়েছে শিশুটি।

এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানে গাজায় ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভেঙে পড়েছে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা। নেই খাবার, পানি- এমনকি বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ। তারপরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে হৃদয় বিদারক ওই ভিডিওটি প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, যেন কোনো ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে ওই নিষ্পাপ শিশু। ছোট একটি ছিদ্র দিয়ে বাড়িয়ে দিয়েছে হাত। অবুঝ শিশুটির মুখে তখনও হাসি লেগে আছে। আর এই দৃশ্যই সবার বুকে শেলের মতো আঘাত হেনেছে। অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিও শেয়ার করেছে। তবে ফ্যাক্টচেকে ভাইরাল ওই ভিডিও নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

নেট ঘেঁটে দেখা যায়, ভিডিওটি প্রথম আপলোড করা হয় একটি টিকটক অ্যাকাউন্ট থেকে। তবে মূল ভিডিওকে ডাউনলোড করে আরেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয়। সেখানেই দাবি করা হয়, ভিডিওতে দেখতে পাওয়া শিশুটি গাজার। তবে টিকটকের যে অ্যাকাউন্টে (userftdvvrl92i) ওই শিশুর ভিডিও আপলোড করা হয়, সেটি ঘেঁটে ওই শিশুর আরও ভিডিও পাওয়া যায়।

মিশর ভিত্তিক ফ্যাক্টচেকিং ওয়েবসাইট আকবর মিটার বলছে, মূল ভিডিওটি শনিবার (২৬ অক্টোবর) টিকটকে পোস্ট করা হয়। সেটি ৭০ লাখের মতো মানুষ দেখেছে। পরদিন শিশুটির গায়ে লাল রঙের জামা চড়িয়ে আরেকটি ভিডিও করা হয়। সেখানে আগের ভিডিও নিয়ে ব্যাখ্যা দেন শিশুটির মা। তিনি জানান, শিশুটি গাজার নয় বরং সিরিয়ার। তার মেয়ে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে এটা সত্য নয়। আলহামদুলিল্লাহ তার সন্তানের কিছুই হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X