কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হিমালয়ে ধাতব পাত্রে আটকে গেল ভালুক শাবকের মাথা, অতপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরফে ঢেকে থাকা পাহাড়ের বুক সাদা হয়ে আছে তুষারের আস্তরেণে। যতদূর চোখ যায় সুনসান নীরবতা, যেন কোথাও কেউ নেই। সমতল থেকে পাহাড়ের অনেক উপরে এমন বৈরী পরিবেশে এবার একদল সেনার মানবিকতার অনন্য এক দৃশ্য মন ছুঁয়ে গেল সবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির প্রশংসা করে অনেকেই এটি তাদের ওয়ালে শেয়ার করেছেন, মন্তব্যের ঘরে জমা হয়েছে হাজারো ইতিবাচক কমেন্ট।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ভারতীয় সেনারা বিপদে পড়া একটি প্রাণীকে বাঁচাতে নিজেদের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছেন। ভিডিওটি ২০২৪ সালে ধারণ করা হলেও সম্প্রতি তা আবারও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গেছে, ভারতীয় সেনারা হিমালয়ের উঁচু এলাকায় আটকে পড়া এক হিমালয়ান ব্রাউন বেয়ার শাবককে উদ্ধার করেছে। ছোট্ট এই শাবকটির মাথা আটকে গিয়েছিল একটি চৌকোনা ধাতব পাত্রে।

সেনারা প্রথমে দড়ি ব্যবহার করে বেঁধে প্রাণীটিকে নিরাপদ স্থানে নিয়ে যান, এরপর তাদের ট্যাকটিক্যাল সরঞ্জাম ব্যবহার করে সাবধানে ধাতব পাত্রটি কেটে শাবটিকে মুক্ত করেন। এসময় তারা ভালোবেসে শাবকটির নাম দেন বাহাদুর, যার অর্থ সাহসী।

এই হৃদয়স্পর্শী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় সেনাদের। অনেকেই লিখেছেন, দেশের সীমান্ত রক্ষা করা যেমন তাদের দায়িত্ব, তেমনই প্রতিটি প্রাণকে বাঁচানোতেও তারা সমান যত্নশীল। জানা যায়, হিমালয়ান ব্রাউন বেয়ার প্রজাতির ভালুক এখন ভারতে প্রায় বিলুপ্তির পথে, তাই এই উদ্ধার অভিযানের গুরুত্ব আরও বেড়ে গেছে, আর প্রশংসা পেয়েছে সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X