মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

১৩ বছর পর সিরিয়ায় দূতাবাস চালুর সিদ্ধান্ত কাতারের

সিরিয়া ও কাতারের পতাকা। ছবি : সংগৃহীত
সিরিয়া ও কাতারের পতাকা। ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্যে দিয়ে তার দুই দশকের বেশি সময়ে শাসনকালের সমাপ্তি ঘটেছে। এরপর পাল্টে যেতে শুরু করেছে দেশটির পরিবেশ। বিভিন্ন দেশ পুনরায় সিরিয়ায় নিজেদের দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। ১৩ বছর পর দেশটিতে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে কাতার।

সোমবার (১৬ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার নিজেদের দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশটিতে ১৩ বছরের বেশ সময় ধরে কাতারের দূতাবাস বন্ধ রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ সালের জুলাই মাস থেকে সিরিয়ায় দূতাবাস বন্ধ রয়েছে। এ সময়ে বিক্ষোভকারীদের ওপর বাশার আল আসাদের ধারাবাহিক ক্র্যাকডাউনের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসময়ে রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে আবারও দূতাবাসটি চালু করা হবে।

দামেস্কে কাতারের দূতাবাসটি ২০১১ সালের জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যখন তারা বিক্ষোভকারীদের ওপর আল আসাদের বাহিনীর ধারাবাহিক ক্র্যাকডাউনের পরে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। মঙ্গলবার দূতাবাস আবার খুলবে।

আল জাজিরার জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আরব দেশ আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক সংশোধন এবং দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চেষ্টা চালিয়েছে। তবে এ প্রচেষ্টায় অংশ নেয়নি কাতার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ পদক্ষেপ দেশটির নাগরিকদের বৈধ অধিকার অর্জনের সংগ্রামের প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X