কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইরানের আইআরজিসি’র কমান্ডার ইন চিফ হোসেইন সালামি। ছবি : সংগৃহীত
ইরানের আইআরজিসি’র কমান্ডার ইন চিফ হোসেইন সালামি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ইন চিফ হোসেইন সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি সেনাদের সিরিয়ায় কবর দেওয়া হবে।

একইসঙ্গে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি কোনো ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং এ অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য।

রোববার (১৫ ডিসেম্বর) লেবাননের আল মানার টিভি চ্যানেলে এক বক্তব্যে সালামি সিরিয়ার দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করেন।

তিনি বলেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি ‘অসহনীয়’ হয়ে উঠেছে এবং এটি এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সালামি আরও বলেন, ‘ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে।’ তিনি উল্লেখ করেন, ইরান সিরিয়ার জনগণের রক্ষা এবং মুসলিম বিশ্বের স্বার্থে উপস্থিতি বজায় রেখেছে।

ইসরায়েল, গত কয়েক মাস ধরে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং কিছু সীমান্তবর্তী অঞ্চল দখলের চেষ্টা করছে। ইসরায়েল দাবি করছে, এসব হামলা তাদের আত্মরক্ষার অংশ হিসেবে চালানো হচ্ছে, কারণ সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে যুক্ত।

বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা বেড়ে গেছে, যা সিরিয়ার আকাশসীমা ও সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান পতিত সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিয়ে এসেছে।

এখন আসাদ সরকারের পতনের পর ইরানের ভূমিকা এই অঞ্চলের নিরাপত্তা এবং মুসলিম জনগণের রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X