কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান

আয়াতুল্লাহ আলি খামেনি ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া ছাড়াই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন দেখল ইরান। এক সময়ের ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে এগিয়ে আসেনি উপসাগরীয় দেশটি। বিশ্লেষকদের মতে, এর পেছনে যে কারণ, তার জন্য দায়ী বাশার আল আসাদ নিজেই।

দীর্ঘ ১৩ বছর ধরে চলা গৃহ যুদ্ধের মধ্যেও আসাদ যে টিকে ছিলেন, তার কৃতিত্বটা অবশ্যই ইরান ও রাশিয়ার। আসাদ রেজিমকে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে তেহরান। কিন্তু আসাদ সরকার সুযোগ পেয়ে বিরোধীদের সঙ্গে বসে রাজনৈতিক মীমাংসা যেমন করতে পারেননি, তেমননি ধরে রাখতে পারেননি ঘনিষ্ঠ মিত্র ইরানকেও। ফলে, বসে বসে আসাদের পতন দেখা ছাড়া সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তেহরান। কিন্তু কেন?

এ বিষয়ে সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ে একটি নিবন্ধ লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক মাজেদ মানদুর। নিবন্ধে তিনি লিখেন—আসাদের পতনের সবচেয়ে সুস্পষ্ট শিক্ষা হচ্ছে, বিদেশি পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করা এবং সেই সমর্থন কখনো শেষ হবে না, এটা বিশ্বাস করা বড় ভুল। বাশার আল আসাদের ক্ষেত্রে এটা ছিল অনিবার্য এক পরিণতি। আসাদ ইরানের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন। তার মধ্যে এই আত্মবিশ্বাস জন্মে ছিল যে প্রতিরোধের অক্ষের তিনি একটা অপরিহার্য অংশ।

উদাহরণ হিসেবে মাজেদ মানদুর উল্লেখ করেন- গেল ১৩ বছরে সিরিয়াতে ৩০–৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ইরান। এটা ২০২৩ সালে ইরানের মোট জিডিপির সাড়ে ৭ থেকে সাড়ে ১২ শতাংশ। নিষেধাজ্ঞায় থাকা একটা দেশের জন্য এটা নিশ্চিত করেই বিশাল অঙ্ক। এই বিশাল বিনিয়োগ আসাদের মধ্যে তার অপরিহার্যতা নিয়ে একটা বিভ্রম তৈরি করেছিল বলে দাবি তার।

এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, আসাদ ভেবে নিয়েছিলেন— তার অবস্থান সুরক্ষিত। সে কারণে ইরানকে উপেক্ষা করে আরব বিশ্বে নিজেকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা শুরু করেন আসাদ। তিনি ভেবেছিলেন—উপসাগরীয় দেশগুলো থেকে সিরিয়ায় বিনিয়োগের বন্যা বয়ে যাবে। কিন্তু বিষয়টি বুঝতে পেরে আসাদের ওপর থেকে সহায়তার হাত গুটিয়ে নেয় তেহরান।

নিবন্ধে দাবি করা হয়—ইরান ও ইসরায়েলের সংঘাতে তেহরানের পক্ষে সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত থাকেন আসাদ। এমনকি সিরিয়ার মাটিতে যখন ইরানের উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করা হচ্ছিল, তখন ইরানের দিক থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর দিক থেকে গোয়েন্দা তথ্য ফাঁস হচ্ছে কি না? কিন্তু তেহরানের সেই উদ্বেগ দূর করতে পারেননি আসাদ।

আসাদের ক্ষমতার গ্যারান্টার ছিল তার সেনাবাহিনী। কিন্তু আসাদ তার সেনাদের খুব অল্পই বেতন দিতেন। ফলে টিকে থাকার জন্য ব্যাপক দুর্নীতির ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল সিরিয় সেনারা। এটা সেনাবাহিনীকে কার্যকর একটি লড়াকু বাহিনীতে পরিণত করতে ব্যর্থ হয় এবং তার পতনের জন্য পথ তৈরি করে দেয়।

ইরানের কৌশলগত মিত্র রাশিয়ার মধ্যস্থতায়, তুরস্কের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারেও আসাদ ক্রমাগত প্রত্যাখ্যান করে গিয়েছিলেন। দেশের মধ্যে বিরোধীদের সঙ্গে এবং বাইরে প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে সমঝোতা করতে না পারার ব্যর্থতা আসাদের পতনের পথ তৈরি করে। প্রকৃতপক্ষে, আঙ্কারার সঙ্গে আসাদ যদি সম্পর্ক স্বাভাবিক করতে পারতেন, তাহলে তুরস্কের কৌশলগত সমর্থন ও অনুমোদন ছাড়া বিরোধীদের পক্ষে আক্রমণ করা অনেক কঠিন হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X