কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক

এরদোয়ান ও সিরিয়ার বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
এরদোয়ান ও সিরিয়ার বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত

বাশার আল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর ওপরও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক। এর মাধ্যমে সিরিয়ায় প্রভাব দীর্ঘস্থায়ী করার নকশা বাস্তবায়নের পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

জানা যায়, হায়াত তাহরির আল শাম তথা এইচটিএসের ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে। যাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা। এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর ওপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করছে হায়াত তাহরির আল শাম। এরই অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করে দলটি। এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছেন যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন।

আল-শারা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি নিয়োগ পাওয়া দুজনকে মেজর জেনারেল পদে, ৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং ৪২ জনকে কর্নেল পদে উন্নীত করা হয়েছে। এদের মধ্যে এইচটিএসের সামরিক প্রধান মেজর জেনারেল মুরহাফ আবু কাসরাকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে।

নতুন এই তালিকায় এইচটিএসসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া, সিরিয়ার গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তাদের অনেকেই পদোন্নতি পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত এসব বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্ক, জর্ডান ও চাইনিজ উইঘুর সম্প্রদায়ের নাগরিক রয়েছেন বলে জানায় অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র। বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর উচ্চপদে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির ভিতরে এবং প্রবাসী সিরীয়দের মধ্যে নানা আশঙ্কা দানা বেঁধেছে।

গৃহযুদ্ধের সময় আসাদবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বিদেশি যোদ্ধাদের যোগদান সিরিয়ানদের মধ্যে তীব্র অনুভূতি জাগিয়ে তোলে। তবে এসব যোদ্ধাদের নিজস্ব আদর্শ সিরীয় সমাজে বাস্তবায়নের আগ্রহ সিরিয়ানদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলছেন, আসাদ পরবর্তী সিরিয়ায় তারা কট্টরপন্থী কোনো শাসন চান না।

মনে করা হচ্ছে, সিরিয়ার গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এসব বিদেশি যোদ্ধাদের উচ্চপদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এমনকি দেশটিতে থাকা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারকে সিরিয়ার নাগরিকত্বও দেওয়া হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, বিদেশি যোদ্ধাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি সিরিয়ায় নতুন রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সফল রূপান্তরকে জটিল করে তুলতে পারে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X