কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা পরিকল্পনা ঠেকাতে সৌদির নতুন উদ্যোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ। ছবি : সংগৃহীত

এবার ট্রাম্পের পরিকল্পনা বরবাদ করে দিচ্ছে সৌদি আরব। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এমনকি তার পরিকল্পনা ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্তত ১০টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে গাজার ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা চালাচ্ছে আরব বিশ্ব। আর এ পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।

সংশ্লিষ্ট পাঁচজন জানিয়েছেন, সৌদি আরব, মিসর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত খসড়া প্রস্তাব নিয়ে চলতি মাসে রিয়াদে একটি বৈঠকে বসবে। এতে গাজা পুনর্গঠনের জন্য একটি উপসাগরীয় নেতৃত্বাধীন তহবিল গঠন এবং হামাসকে প্রান্তিক করার বিষয়েও আলোচনা হতে পারে।

ট্রাম্পের পরিকল্পনায় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিসরে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা কায়রো ও আম্মান সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে। এ পরিকল্পনাকে অঞ্চলের অনেক দেশই অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে।

ট্রাম্পের এ পরিকল্পনার কারণে সৌদি আরবের ক্ষোভ আরও তীব্র হয়েছে। কেননা ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথকে বাধাগ্রস্ত করবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্তারোপ করেছে সৌদি আরব। এই সম্পর্ক স্বাভাবিক হলে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে একটি সামরিক চুক্তিও সম্ভব হতে পারে, যা ইরানের বিরুদ্ধে সৌদি আরবের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।

এক আরব সরকারি সূত্র জানিয়েছে, গাজার ভবিষ্যৎ নিয়ে কমপক্ষে চারটি প্রস্তাব ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তবে মিসরের প্রস্তাবটি এখন আরব দেশগুলোর বিকল্প পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X