কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি মাসে এক তুর্কি কর্মকর্তা জানানা, আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে তুরস্ক আলোচনা শুরু করেছে। এ মন্তব্যের পরই তিন দেশকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র এএফপিকে বলেন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে না। এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং এটি দ্বিপক্ষীয় চুক্তিই থাকবে।

একজন উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি পাকিস্তানের সঙ্গে আমাদের একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের আলাদা কিছু চুক্তি রয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি দ্বিপক্ষীয় হিসেবেই বহাল থাকবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি সই করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে এই চুক্তি। বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।

চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে কোনো দেশ আক্রান্ত হলে সেটিকে উভয়ের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X