কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি, আহত একাধিক

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার নেসেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদসহ কয়েকজন বিরোধী এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশের চেষ্টাকে ঘিরে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন যোদ্ধাদের হামলায় যেসব ইসরায়েলি আহত, নিহত এবং অপহৃত হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের এক ছাতার নিচে নিয়ে এসেছে ‘অক্টোবর কাউন্সিল’ নামের এনজিওটি। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা ১৫০০। তারা বরাবরই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে সরকারের ব্যর্থতার সমালোচনা করে আসছেন।

সোমবার নেসেট অধিবেশনে ইসরায়েরের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। তার বক্তব্যের আগে অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে স্পিকার আমির ওহানা বরাবর চিঠি দিয়েছিল অক্টোবর কাউন্সিল।

সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট ভবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান। এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের। অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে।

ধস্তাধস্তির জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা। এ সময় তারা ক্যাডিশ আবৃত্তি করতে থাকেন এবং নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরেন। কিছু সময় এই পরিস্থিতি চলার পর নেসেট অধিবেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের।

অনুমতি পাওয়ার পর তারা প্রবেশ করেন এবং নেতানিয়াহুর বক্তব্যের সময় তারা তারা নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে দাঁড়ান। সেই সঙ্গে নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ডও তুলে ধরেন তারা। অধিবেশন শেষ হওয়ার পর বিদায় নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’: অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১০

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১২

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৩

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৪

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৫

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৬

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৭

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

১৯

মাজারে দানের টাকা কোথায় যায়?

২০
X