কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের মিসাইলে কুপোকাত ৩৬৪ কোটি টাকার মার্কিন ড্রোন

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

লোহিত সাগরের ওপর সোমবার নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার। ওইদিনই ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করে, তারাই অত্যাধুনিক এই মার্কিন ড্রোনকে ভূপাতিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গেল কয়েক দিন ইয়েমেনের দাবি নিয়ে মুখ না খুললেও অবশেষে মার্কিন সেন্টকম এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার সত্যতা স্বীকার করেছে। যদিও ইয়েমেনের বিদ্রোহীরাই ওই ড্রোন ভূপাতিত করেছে কিনা তা জানায়নি সেন্টকম।

নিজেদের দাবির স্বপক্ষে মঙ্গলবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইয়েমেনের বিদ্রোহীরা। সেখানে দেখা যায়, একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, স্থানীয়ভাবে তৈরি করা স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৫টি উড়োজাহাজ ধ্বংস করেছে।

সংঘাত শুরুর পর থেকে এখন ১২টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোনের প্রতিটির দাম ৩ কোটি ডলার বা ৩৬৪ কোটি ৮২ লাখ টাকার বেশি। এই ড্রোনগুলো সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতাও রয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১০

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১১

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১২

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৬

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৭

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৮

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৯

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

২০
X