কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ

সড়কে নেমে এসেছেন হাজারও  ইসরায়েলি। পুরোনো ছবি
সড়কে নেমে এসেছেন হাজারও ইসরায়েলি। পুরোনো ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন হাজার হাজার জনতা। তারা তেলআবিবের হাবিমা স্কয়ারে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো- নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। এই পদক্ষেপের পেছনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের কাতারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। কাতার ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রধান পৃষ্ঠপোষক।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল’ নামক একটি সংগঠন। তারা নিজেদের ইসরায়েলের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ কর্মকর্তাদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে আসছে। এই সংগঠনে সেনা, পুলিশ, মোসাদ এবং শিন বেতের ১৬৯ সাবেক শীর্ষ কর্মকর্তা জড়িত রয়েছেন।

বিক্ষোভে বক্তব্য দেন সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। এছাড়াও, বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ বলেও স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X