কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিণতির হুমকি খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য দেশটিকে তিনি এ আলটিমেটাম দিয়ে একটি চিঠিও দিয়েছেন। এবার ইরানে হামলা হলে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার ( ২১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, ইরানের মুখোমুখি হলে মার্কিন হুমকি কোনো কাজে আসবে না। প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দেন।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, তাদের [মার্কিন যুক্তরাষ্ট্র] এবং অন্যদের জানা উচিত যে তারা যদি ইরানি জাতির ক্ষতি করে এমন কিছু করে, তাহলে তাদের কঠোর চপোটাঘাত করা হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের আক্রমণ হিসেবে দেখা হবে। তার এ বক্তব্যের পর উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ইরানের পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠক বসবে। এই বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে, যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হুমকি দেওয়া হয়েছিল।

ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১১

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১২

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৭

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৮

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

২০
X