কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বাস দুর্ঘটনায় ৬ ওমরাহ যাত্রী নিহত

পবিত্র কাবা শরিফ। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা শরিফ। ছবি : সংগৃহীত

সৌদি আরবে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ছয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর গালফ নিউজের।

সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করেছে। সৌদি আরবের মদিনা ও মক্কার মধ্যবর্তী মহাসড়কে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রাকালে বাসটি দুর্ঘটনায় পড়ে।

ইন্দোনেশিয়ান নাগরিক ও আইনিসত্তা সুরক্ষা (পিডব্লিউএনআই এবং বিএইচআই) পরিচালক জুধা নুগ্রাহার মতে, বৃহস্পতিবার জেদ্দা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে ওয়াদি আল আকিকে এই দুর্ঘটনা ঘটে। জেদ্দায় ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল (কেজেআরআই) স্থানীয় সময় দুপুর দেড়টার মিনিটে দুর্ঘটনার খবর জানতে পারে।

নুগ্রাহা এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ২০ জন ইন্দোনেশিয়ান নাগরিক হতাহত হন। তাদের মধ্যে ছয়জন নিহত এবং বাকিরা আহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, সংঘর্ষের পর বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেলের অফিস আরও তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১০

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১১

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১২

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৩

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৪

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৫

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৬

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৭

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

২০
X