কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তারাবির জন্য প্রস্তুত কাবা শরিফ

পবিত্র কাবা শরিফ। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা শরিফ। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে ঘিরে মুসলিম বিশ্বে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সিয়াম সাধনার এই মহিমান্বিত মাসকে যথাযথভাবে পালনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে পবিত্র কাবা শরিফকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসলিমরা নিরবচ্ছিন্নভাবে ইবাদত-বন্দেগি করতে পারেন।

হিজরি ১৪৪৬ সনের পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কাবা শরিফে তারাবির নামাজের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। মুসল্লিদের জন্য বিশেষ প্রস্তুতি হিসেবে কাবা চত্বরে নতুন সবুজ কার্পেট বিছানো হয়েছে, যেখানে তারা আরামের সঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মসজিদের আশপাশের অবকাঠামোর ছাদেও এই কার্পেট বিছানোর কাজ সম্পন্ন করা হয়।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ সম্পর্কিত ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইনে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো কাবাচত্বর সবুজ কার্পেটে আচ্ছাদিত করা হয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখার জন্য দেশটির সুপ্রিম কোর্ট সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন।

সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসারে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি তা দেখা যায়, তবে আগামীকাল ১ মার্চ থেকে সৌদি আরবে রোজা শুরু হবে।

তিনি আরও জানান, এ বছর রমজান ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট ঘোষণা করবেন।

রমজানকে ঘিরে পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন ইবাদতের জন্য কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X