কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ, অমান্য করলে শাস্তি

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাদের শাস্তির আওতায় আনা হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ তারিখ নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল (হিজরি জিলকদ মাসের ১ তারিখ) বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছেড়ে যেতে হবে। এ ছাড়া, ১৩ এপ্রিল (শাওয়াল ১৫) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। হজ পালনের জন্য জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। তাই এই তারিখের পর ওমরাহ যাত্রীদের অবস্থান নিয়মবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

প্রতিবেদেনে বলা হয়েছে, মন্ত্রণালয় ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে কঠোরভাবে নির্দেশিকা মেনে চলার তাগিদ দিয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ওমরাহ যাত্রীদের নির্ধারিত সময়ে দেশ ত্যাগের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তাহলে তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এ ছাড়া, যাত্রীদেরও সময়সীমার পর সৌদি আরবে থাকলে ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেতে হবে।

হজ মন্ত্রণালয় সকল ওমরাহ যাত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এই সময়সীমা ও নিয়মকানুন কঠোরভাবে পালনের অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X