কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরান আনুষ্ঠানিকভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত ২৬ মার্চ ওমানের মাধ্যমে এই চিঠি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। খবর তেহরান টাইমসের।

আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করবে এবং সামরিক হুমকি অব্যাহত রাখবে, ততদিন তেহরান সরাসরি কোনো আলোচনা করবে না। তবে আগের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে বলে তিনি জানান। এর আগেও রুহানি ও রাইসির শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের আলোচনা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ১৩ মার্চ তেহরানে এসে ট্রাম্পের চিঠিটি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশে লেখা ছিল।

ট্রাম্প গত ৭ মার্চ এক সাক্ষাৎকারে জানান, তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান এবং ২০১৫ সালের পরমাণু চুক্তির চেয়ে ভিন্ন একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X