কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:২৪ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে জুমার সময় মসজিদ ধস, মুসল্লিদের ভাগ্যে যা ঘটল

মিয়ানমারের নেপিদোতে একটি ক্ষতিগ্রস্ত ভবনে স্বেচ্ছাসেবকরা জীবিতদের খুঁজছেন। ছবি : এপি
মিয়ানমারের নেপিদোতে একটি ক্ষতিগ্রস্ত ভবনে স্বেচ্ছাসেবকরা জীবিতদের খুঁজছেন। ছবি : এপি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। এর প্রভাবে কেঁপে ওঠেছে থাইল্যান্ডসহ আশপাশের বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ধসে পড়ে। এর মধ্যে রয়েছে অন্তত তিনটি মসজিদ। সেখানে জুমার নামাজ আদায় করছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাত দিয়ে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এসেন্সি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ অন্তত তিনটি মসজিদ ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে দেশটির বিভিন্ন বাহিনী। সঙ্গে স্থানীয় মানুষও মুসল্লিদের উদ্ধারে সাহায্য করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার আফটার শক হয়। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো, মান্দালয়, সাইগাইংসহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার।

এদিকে মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে থাইল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান।

শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। আহত ১,৬৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১১

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১২

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৩

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৪

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৫

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৬

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৭

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৮

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১৯

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০
X