মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

আশকেলন শহরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্স
আশকেলন শহরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্স

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রোববার রাতে একযোগে অন্তত ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় রকেট হামলা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি রকেটের মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয়। তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে, যাতে একজন আহত হন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

টাইমস অব ইসরায়েল জানায়, আঘাতে আহত ৩০ বছর বয়সী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর সময় আরও দুইজন আহত হয়েছেন বলে জানায় দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম।

রকেট হামলার পর আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলি জরুরি বিভাগ প্রকাশিত ভিডিওতে সেই চিত্র ধরা পড়ে।

রকেটগুলো মধ্য গাজার দিয়ের আল-বালাহ এলাকা থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও বর্তমানে সেখানে ইসরায়েলি বাহিনীর কোনও সক্রিয় অভিযান চলমান নেই। হামলার কিছুক্ষণ পরই হামাস দায় স্বীকার করে এবং জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বেসামরিক হত্যার জবাবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ জানান, যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে তিনি হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া অভিযানের ব্যাপকতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এরপর ইসরায়েলি বাহিনীর আরবিভাষী মুখপাত্র কর্নেল অভিচয় অদ্রি দিয়ের আল-বালাহর বেসামরিক বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করেন।

রকেট হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে ছোড়া রকেট লঞ্চারের অবস্থান চিহ্নিত করে ড্রোন হামলা চালানোর কথাও নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X