কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বোমা ফেলে ভবন উড়িয়ে দিল ইসরায়েল

ইসরায়েলি হামলায় গাজার একটি এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গাজার একটি এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৪ এপ্রিল) সকাল না হতেই দক্ষিণ গাজায় ভয়ংকর শব্দে একের পর এক বোমা বিস্ফোরিত হতে থাকে। এ সময় বোমা ফেলে একটি ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের খুজা'আ শহরের ওই বাড়িতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে চোখের পলকে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তারা কোনো সতর্কতা ছাড়াই বেসামরিকদের অবস্থান নেওয়া বাড়িটি ধ্বংস করে।

চিকিৎসা সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, হতাহতদের ইউরোপীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অপ্রতুল সরঞ্জামের কারণে অনেকেই বিনা চিকিৎসায় মেঝেতে কাতরাচ্ছেন।

এদিকে রাফাহ উপকূলে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাফাহের উত্তরাঞ্চলে ইসরায়েলি সৈন্যরা আরও আবাসিক বাড়ি উড়িয়ে দিয়েছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ।

রোববার (১৩ এপ্রিল) উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা হয়। তখনই সেই হামলার ভয়াবহতা প্রকাশ্যে আসে। ইন্দোনেশিয়ান হাসপাতালের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রোববার বিকেলে একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। যার মধ্যে দুই নারীও রয়েছেন।

সুসংবাদ হলো, বেঁচে যাওয়াদের মধ্যে আলা মানুন নামে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাকে ধসে পড়া কংক্রিটের নিচ থেকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা।

ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি হতবাক হয়ে গিয়েছিলেন বলে মনে হয়েছিল। বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন আহত হয়েছেন। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষসহ মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১০

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১১

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১২

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৪

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৫

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৬

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৮

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৯

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

২০
X