কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধবিরতি রাজনৈতিক কল্পনাবিলাস, ট্রাম্পের উদ্দেশে ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় এবার বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা এ বক্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ হিসেবে উল্লেখ করেন। খবর আনাদোলু এজেন্সির।

যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার (২৯ জুন) জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে। যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে। যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়।

সম্প্রতি ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।’ তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন, তা তারা জানেন না।

মার্কিন প্রশাসনের সূত্র অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তি নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের খবরকেও ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প সম্ভবত ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে উদ্ভূত সুযোগকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X