কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘে ভোট, বিপক্ষে এক দেশ

গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। এতে ভেটো দিয়েছে ইসরায়েলের অন্যতম মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ যুতক্তরাষ্ট্র।

বুধবার (০৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়েছে। এ প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মধ্যে গাজায় ‘তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি’ এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় অবাধ ত্রাণ প্রবেশের দাবি জানানো হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। উপত্যকায় ২০ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট তীব্র হয়ে উঠেছে। গত মাসে ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে ত্রাণ কেবল সীমিতভাবে পৌঁছাচ্ছে। ফলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া ভোটের আগে বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে যে আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করব না যা হামাসকে নিন্দা করতে ব্যর্থ হয় এবং হামাসকে নিরস্ত্র করতে ও গাজা ছাড়তে বাধ্য না করে। তিনি যুক্তি দেন, এটি মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতির প্রচেষ্টাকেও ক্ষুণ্ন করবে।

অন্যদিকে ব্রিটেনের জাতিসংঘ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড গাজায় ইসরায়েলি সামরিক অভিযান প্রসার ও মানবিক সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা আরোপকে ‘অযৌক্তিক, অতিরঞ্জিত ও বিপরীত প্রতিক্রিয়াজনক’ বলে মন্তব্য করেন।

ইসরায়েলের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ড্যানি দানন নিরাপত্তা পরিষদের ১৪টি দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা শান্তির পথ বেছে নেননি, বরং বেছে নিয়েছেন আতঙ্ক ও তোষণের পথ। অন্যদিকে হামাস এই ভেটোকে ‘যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্ধ পক্ষপাতিত্বের প্রমাণ’ হিসেবে আখ্যা দিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X