কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ‘যুদ্ধবিরতি’ শিগগিরই, জানালেন ট্রাম্প

গাজার বিধ্বস্ত জনপদ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
গাজার বিধ্বস্ত জনপদ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধের পর গাজা নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে।

বুধবার (২৫ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই হামলার কারণে আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাব... গাজায় ‘যুদ্ধবিরতি’ শিগগিরই।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। এ গোয়েন্দা তথ্যে মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে বলে উল্লেখ করা হয়। ট্রাম্প বলেন, তারা আসলে কিছুই জানে না।

তিনি দাবি করেন, এই হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে এবং এটি ছিল একটি বিধ্বংসী আক্রমণ। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ফলে তেহরান যুদ্ধবিরতির জন্য বাধ্য হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের প্রয়োজনীয় সুবিধা ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ঐ পাহাড়ের নিচের সবকিছু খারাপ অবস্থায় রয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের তুলনায় ‘অনেক পিছিয়ে’ রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X