কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:২৭ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি ঠেকাতে মরিয়া ইসরায়েলের এই মন্ত্রী

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি শিগগিরই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উপত্যকায় যুদ্ধবিরতি ঠেকাতে মরিয়া উঠেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গাজায় যুদ্ধবিরতি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি।

সোমবার (৩০ জুন) জেরুজালেম পোস্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্মোট্রিচ বলেন, গাজা যুদ্ধবিরতির যেকোনো চুক্তির বিষয়ে তিনি সর্বোচ্চ বিরোধিতা করবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পুরো মন-প্রাণ দিয়ে বলতে পারি, এমনটা হতে দেওয়া হবে না। আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলছি এবং তার দিক থেকেও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত দেখছি না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ এই পথে এগোতে চায়, তাহলে তারা এমন এক দেয়ালে আঘাত করবে, যেটা তাদের থামিয়ে দেবে।

অন্যদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে গাজায় শাসন করার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধ করে দ্রুত সমাধান খোঁজার সময় এসেছে। এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত হামাসকে সম্পূর্ণ নির্মূল করা।

বেন গাভির বলেন, হামাসকে নির্মূল করতে হবে এবং জনগণকে স্বেচ্ছায় স্থানান্তরের উৎসাহিত করার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।

এর আগে ট্রাম্প বলেন, গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি মনে করি এটি এখন খুবই কাছাকাছি। আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে। তবে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন বা কী ধরনের আলোচনা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X