কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে তেলের ট্যাংকার ছিনতাইয়ের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমান উপসাগরের জাস্ক বন্দরের কাছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সংশ্লিষ্ট একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী বৃহস্পতিবার জানায়, তারা এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।

সপ্তাহের শুরুতে নিরাপত্তা বিশ্লেষণ সংস্থা অ্যাম্ব্রে দাবি করেছিল, পানামা পতাকাবাহী একটি ট্যাংকারে ইউএইয়ের পণ্য ছিল, তা জাস্ক বন্দরের উত্তর-পশ্চিমে প্রায় ৫১ নটিক্যাল মাইল দূরে ছিনতাই হতে পারে বলে সতর্কবার্তা পাওয়া গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ইরানের জলসীমার ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রম আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই চলছে।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘ছিনতাই’ শব্দটি কোনো প্রমাণ ছাড়া ব্যবহার করা হচ্ছে, যা মূলত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্লেষকেরা ইরানের যেসব জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে, সেগুলোকে ‘শ্যাডো ফ্লিট’ নামে অভিহিত করে থাকেন। তবে ইরান এই ধারণাকেও প্রত্যাখ্যান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X