কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:৩৭ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হুমকিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে।

তিনি বলেন, ‘যদি ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাবো। এই ‘সায়োনিস্ট শাসনের’ (ইসরায়েল) যেকোনো অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে আমরা নির্ভুল জবাব দেব।’

আরাঘচি আরও উল্লেখ করেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হুমকি অব্যাহত থাকে, তাহলে তা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এসব পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে (আইএইএ) পরে জানানো হবে।

আজ শুক্রবার রোমে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার পঞ্চম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।

এদিকে আলাদা এক বিবৃতিতে ইরানের রেভ্যুলুশনারি গার্ডস (আরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে তারা ‘ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব’ পাবে।

আইআরজিসি-র মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভয় পাইয়ে দিতে চায়, কিন্তু তাদের হিসাব ভুল।

এই উত্তেজনার পেছনে রয়েছে সম্প্রতি অ্যাক্সিওসকে দেওয়া দুইজন ইসরায়েলি সূত্র জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে পড়লে ইসরায়েল খুব দ্রুত পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে পারে।

কূটনীতিকরা বলছেন, যদি আলোচনা ব্যর্থ হয় কিংবা ইসরায়েলের উদ্বেগ মেটাতে না পারে, তাহলে ইসরায়েল নিজেই সামরিক পদক্ষেপ নিতে পারে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং অপমানজনক।’ তার এ মন্তব্যে নতুন কোনো চুক্তির সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ে।

শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

১০

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

১২

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১৩

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১৪

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১৫

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৬

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৭

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৮

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

২০
X